রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

কুড়িগ্রামে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

 

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখাসহ শান্তিপূর্ণ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখা।

মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়স্থ গ্রান্ড এসেম্বলী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে ‘হ্যা’ ভোটসহ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। তিনি আশা প্রকাশ করে বলেন, কুড়িগ্রাম জেলার প্রশাসন ১০ দলীয় জোটসহ সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে।

ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী আরও বলেন, যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জামায়াতে ইসলামী কুড়িগ্রামের চারটি আসনের কোনোটি না-ও পায়, তবুও তাদের কোনো আক্ষেপ থাকবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-৪ আসনের জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার, জেলা সেক্রেটারি মো. নিজাম উদ্দিন, সাবেক আমীর আব্দুল মতিনসহ জামায়াতে ইসলামী জেলা শাখার নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme