রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাজশাহীতে লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১০৯ বার পঠিত

 

মোঃ সুজন আহাম্মেদ রাজশাহীঃ

রাজশাহীতে একটি লবণের কার্গো ট্রাক থেকে ১২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় হাসানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাঝেরপাড়া গ্রামে।

র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় এ অভিযান চালায়। শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, কার্গো ট্রাকটিতে ১৩ হাজার কেজি লবণ নিয়ে যাওয়া হচ্ছিল। তার ভেতরে পাচার করা হচ্ছিল ১২৬ কেজি গাঁজা। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme