রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

অসহায়দের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসা নৈতিক ও সামাজিক দায়িত্ব -ব্যারিস্টার নাজির আহমদ

  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৯৯ বার পঠিত

 

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক, সি‌লেট।

বিশিষ্ট আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, যুক্তরাজ্যস্থ নিউহ্যাম বারার সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ বলেছেন, অসহায়দের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসা নৈতিক ও সামাজিক দায়িত্ব। তিনি বলেন, সমাজের বিত্তবানরা মানবিক চেতনা লালন করে যদি সমাজের সুবিধাবঞ্চিতদের কল্যাণে কাজ করেন এবং দূর্দিনে তাদের পাশে দাড়ান তবে সমাজের চেহারা পাল্টে যেতে পারে।

৬ জানুয়া‌রি ২০২৬, মঙ্গলবার ব্যারিস্টার নাজির আহমদ এর নিজস্ব অর্থায়নে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে নিজ গ্রাম বিশ্বনাথ উপজেলার বাহাড়া দুবাগ গ্রামে সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।

ব্যারিস্টার নাজির আরও বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ। এ দেশের মানুষগুলোর রয়েছে অফুরন্ত জীবনীশক্তি ও কর্মস্পৃহা। কিন্তু রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে যথাযথ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সম্পদের সুষম বন্টন না থাকায় আমরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছি। তিনি বলেন, এ দেশ আমাদের প্রিয় স্বদেশ। আমাদেরকেই দেশ এবং মানুষের কল্যানে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এলাকার প্রবীন শালিশী ব‍্যক্তিত্ব আব্দুন নূর ও সমাজ সেবক দবির মিয়া। অনুষ্ঠানে এলাকার শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme