রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

রাঙ্গামাটি জেলার নানিয়ারচরে সেনাবাহিনীর চেক পোষ্টে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

 

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক সি‌লেট:

৫ জানুয়ারি ২০২৬, সোমবার আনুমানিক ৯:৪৫ ঘটিকায় নানিয়ারচর জোনের অধীনস্থ ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্ট কর্তৃক উত্তম কুমার নামক এক ব্যক্তিকে ০১টি চাইনিজ পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০১ রাউন্ড গুলিসহ আটক করা হয়।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মহালছড়ি থেকে মানিকছড়ির দিকে একজন অস্ত্র বহনকারী ব্যক্তি চলাচল করবে। প্রাপ্ত তথ্যের আলোকে অদ্য সকাল ৮ ঘটিকা হতে ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের ডিউটি চেকপোস্ট জনবল বৃদ্ধি করা হয় এবং উক্ত রুটে চলাচলকারী সকল যানবাহন ও ব্যক্তিকে নিবিড়ভাবে তল্লাশি করা হয়।
আনুমানিক ৯:৪৫ ঘটিকায় চেকপোস্টে দায়িত্বরত সেনা প্রহরী সন্দেহজনক আচরণ লক্ষ্য করে একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় দেখা যায় যে, উক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন এবং কিছু লুকানোর চেষ্টা করছিলেন। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে দেহ তল্লাশি ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশিকালে তার নিকট হতে ০১টি চাইনিজ পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০১ রাউন্ড অ্যামুনিশন, ০১টি মোবাইল ফোন এবং নগদ ৪১৫ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তী জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। তিনি উত্তম কুমার (হিন্দু), গ্রাম: টিলাপাড়া, উপজেলা: মহালছড়ি, জেলা: খাগড়াছড়ি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিকে নানিয়ারচর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ধরনের অবৈধ অস্ত্র বহন ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme