রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে যানজট নিরসনে পৌর সিএনজি স্ট্যান্ডের শুভ উদ্বোধন করেন ইউএনও,

  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৪৪৮ বার পঠিত

 

রিপোর্ট, রেজাউল করিম সিরাজগঞ্জ  :

 

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা মুকন্দগাঁতী বাসস্ট্যান্ডে বেলকুচিবাসির দীর্ঘদিনের ভোগান্তি যানজট নিরসনে পৌর সভার অর্থায়নে পৃথকস্থানে নিরাপদ পৌর সিএনজি স্ট্যান্ডের শুভ উদ্বোধন করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আফরিন জাহান।

উল্লেখ্য, বেলকুচি উপজেলার জনগণের দুর্ভোগের আরেক নাম মুকন্দগাঁতী বাসস্ট্যান্ডের যানজট, এখানে ১ মিনিটের রাস্তা পার হতে লেগে যায় ঘন্টার পর ঘন্টা, অনেক সময় ইমারজেন্সি রোগি নিয়ে এম্বুলেন্স সময়মত হাসপাতালে পৌঁছাতে না পেরে অনেক রোগির জীবন আশংকা জনক মুহূর্ত কাটাতে হয়েছে,

সমস্যার কারন রাস্তার উপরে অবৈধভাবে লোডআনলোড, মেইন রাস্তার উপরে অবস্থিত সিএনজি স্ট্যান্ড, বেপরোয়া ও অনিয়ন্ত্রিত অটোরিকশার কারনে সবসময় যানজট লেগেই থাকতো, সেই যানজট নিরসনে রাস্তার উপর থেকে সিএনজি স্ট্যান্ড সরিয়ে পৃথক স্থানে করা হয়েছে পৌর সিএনজি স্ট্যান্ড।

সোমবার সকালে ৫ জানুয়ারি পৌর সিএনজি স্ট্যান্ড উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা সুলতানা ইয়াসমিন, পৌর সভার প্রকৌশলী কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম মনির,

উপজেলা যুব উন্নয়ন অফিসার জহুরুল ইসলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য ও ইউপি সদস্য নূরুল ইসলাম তুহিন, বেলকুচি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুরুজ আলী, বেলকুচি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম সহ উপজেলা ও পৌর সভার বিভিন্ন পর্যায়ের কর্ম কর্তাগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme