রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন বেলকুচিতে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

​কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ২৮৫ বার পঠিত

 

​নিজস্ব প্রতিবেদক, রংপুর:

​উত্তরের জনপদে জেঁকে বসা হাড়কাঁপানো শীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, কেন্দ্রীয় কমিটি, রংপুর। সংগঠনের উদ্যোগে কারমাইকেল কলেজের বিভিন্ন হোস্টেলের বয়, রাধুনি ও নৈশপ্রহরীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

​রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবন চত্বরে এ্যাডহক কমিটির সদস্যদের উপস্থিতিতে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
​এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন এ্যাডহক কমিটির আহবায়ক জনাব মোঃ মনিরুল হক প্রধান। বিতরণকালে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য আতিয়ার রহমান ও মোঃ ইসলাম জনি।
​অনুষ্ঠানে তারা বলেন, উত্তরাঞ্চলে এবারের শীতের প্রকোপ অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। সারাদিন সূর্যের দেখা না মেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে যারা কলেজের আবাসনগুলোতে সেবা প্রদান করেন, তারা তীব্র শীতে কষ্ট পাচ্ছিলেন। তাদের কষ্টের কথা বিবেচনা করেই প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস।

​তীব্র শীতে একটি করে নতুন কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন কলেজের সহায়ক কর্মীরা। হাড়কাঁপানো ঠান্ডায় এই উপহার তাদের অনেক উপকারে আসবে বলে জানান তারা। এদিকে, প্রাক্তন শিক্ষার্থীদের এমন জনহিতকর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন মহল। তারা মনে করেন, সামর্থ্য অনুযায়ী সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট লাঘব হবে।
​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও প্রাক্তন শিক্ষার্থীদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme