রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

রাজশাহী-১ আসনে ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীনের মনোনয়ন বৈধ ঘোষণা

  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৮২ বার পঠিত

 

সংবাদদাতা মোঃ সুজন আহাম্মেদ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৫২, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীনের (যাচাই-বাছাই শেষে) মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্তৃপক্ষ।
এর আগে, গত ২৮শে ডিসেম্বর সোমবার ২০২৫ইং প্রথমে গোদাগাড়ী উপজেলা, রাজশাহী জেলা এবং তানোর উপজেলায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে গোদাগাড়ী ও তানোর উপজেলার বিএনপি নেতাকর্মী এবং সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা এই সিদ্ধান্তকে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।
মনোনয়ন বৈধ হওয়ায় মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, একজন সুশৃঙ্খল, দেশপ্রেমিক ও অভিজ্ঞ সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তিনি গোদাগাড়ী-তানোর আসনের দীর্ঘদিনের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করতে সক্ষম হবেন।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতারা জানান, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন নির্বাচনী মাঠে এগিয়ে যাবেন। তারা বিশ্বাস করেন, এই আসনের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হিসেবেই ধানের শীষে ভোট দেবে।
গোদাগাড়ী-তানোর আসনে নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা ও প্রত্যাশা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme