মাহমুদুল হাসান চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরের কাঁঠালবাগান থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঁঠালতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কারী ময়নুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন ভিপি, অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল, সাবেক সহ-সভাপতি হাকিম বিএসসি, সহ-সভাপতি মো. আরিফ সরকার, আনিসুর রহমান সিকদার,
যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন জাবিউল্লাহসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা এবং তাঁর আদর্শ ও বহুদলীয় গণতন্ত্রের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী (চেয়ারম্যান পদে প্রার্থীরা) মিছিল নিয়ে কর্মসূচিতে অংশ নেন।
এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।