রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে এক প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরা এবং স্থানীয় যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ ও মাদকমুক্ত রাখার লক্ষ্যে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
বিকালে বেলকুচি সরকারি কলেজ মাঠে আয়োজিত এ ফুটবল ম্যাচে এলাকার দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করে।
খেলার মঞ্চে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, বেলকুচি সরকারি কলেজ এর অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সরকার, সাবেক যুগ্ম আহবায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফি, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া শামীম, উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তার, বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি ও বেলকুচি রিপোর্টার্স ক্লাব এর সভাপতি মোঃ রেজাউল করিম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
ম্যাচ শুরুর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেক্ষাপট ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খেলায় উভয় দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণের মাধ্যমে উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। নির্ধারিত সময় শেষে বিজয়ী দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণকালে অতিথিরা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় সংহতি ও সার্বভৌমত্ব রক্ষার এক অবিস্মরণীয় দিন। এই দিবসের মূল চেতনা হলো দেশপ্রেম ও পারস্পরিক ঐক্য। তরুণ প্রজন্মকে খেলাধুলার সুস্থ ধারায় সম্পৃক্ত করে ঐক্যবদ্ধ সমাজ গঠনে এমন ক্রীড়া উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়ামোদী সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।