মোঃ আরিফুল ইসলাম চাঁপাইনবয়াবগঞ্জ জেলা প্রতিনিধি:
২৮ আগস্ট শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে মরা পাগলা নদীতে গোসল করতে গিয়ে একসঙ্গে ৫ জন শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তবে তাৎক্ষণিকভাবে নিহত শিশুদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একরামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেছেন খবর পাওয়ার সাথে সাথে সেখানে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে, নিহতদের বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।