রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :
শিক্ষাই জাতির মেরুদণ্ড—এই মূলমন্ত্রকে ধারণ করে সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে সম্পন্ন হয়েছে ‘বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান।
১৩ জুন শনিবার সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৬ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।
শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও ভবিষ্যৎ অঙ্গীকার
সংবর্ধনা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ,নতুন প্রজন্মের শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের অর্জিত সাফল্যের স্বীকৃতি দেওয়া। বৃত্তিপ্রাপ্ত খুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় অতিথিরা তাদের ধৈর্য, অধ্যবসায় এবং শিক্ষার প্রতি অনুরাগের প্রশংসা করেন। আয়োজকরা মনে করেন, এই ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা হিসাবে কাজ করবে এবং আগামী দিনে তারা আরও ভালো ফলাফল করতে উৎসাহিত হবে।
অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৬সিরাজগঞ্জ-৫ (বেলকুচি চৌহালী এনায়েতপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। শিক্ষা প্রসারে এলাকার তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের এমন স্বীকৃতি প্রদানের উদ্যোগকে তিনি অত্যন্ত সময়োপযোগী বলে উল্লেখ করেন। তিনি বলেন ১৭ বছর শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে তারা, তাই শিক্ষার মানোন্নয়ন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে সরকার।
অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে ছিলেন:
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, বেলকুচি সরকারি কলেজে এর অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, শাহনাজ প্রধান, ডেপুটি রেজিস্ট্রার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা ও চেয়ারম্যান, আমিরুল ইসলাম খান আলীম ফাউন্ডেশন , বেলকুচি থানা ওসি তদন্ত জহুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, চৌহালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মন্নাফ খান, এস.এম শহিদুল রেজা, প্রধান শিক্ষক, সোহাগপুর সরকারি এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার সভাপতি রেজাউল করিম, কিন্ডারগার্টেন এসোসিয়েশন বেলকুচি এনায়েতপুর প্রচার ও প্রকাশনা সম্পদক খোরশেদ আলম খসরু।
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বেলকুচি-এনায়েতপুর, সিরাজগঞ্জের সভাপতি মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষক, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এ সময়ে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে ঝরে পড়া রোধ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়।