মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
গনমানুষের ডাক্তার ইউনুস আলী খানের জন্মবার্ষিকী, পবিত্র মাহে রমজান এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ডাক্তার ইউনুস আলী খান ফাউন্ডেশনে শুক্র, শনি ও রবিবার , তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
(১৩ ই মার্চ শুক্রবার) সকালে ডাক্তার ইউনুস আলী খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাক্তার ইউনুস আলী খানের বড় মেয়ে ডাঃ ইসমত আরা পারভীন রিতা এই ক্যাম্পের উদ্বোধন করেছেন।
ক্যাম্পে উপস্থিত ছিলেন অন্তত ২৫০ থেকে ৩০০ জন হতদরিদ্র অসুস্থ রোগী। তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা, টেস্ট করানো হয়। পাশপাশি ওষুধও দেওয়া হয়। বেশিরভাগ রোগী ছিলেন নিম্ন আয়ের মানুষ যাদের মধ্যে নারী-শিশু ও ছিলেন। স্থানীয়রা ডাক্তার ইউনুস আলী খান ফাউন্ডেশনের এই সেবা পেয়ে অত্যাধিক খুশি হয়েছেন। তারা বলছেন, শহরে তাদের চিকিৎসার সেবা ও টেস্টের জন্য অনেক টাকা খরচ হয়। তবে এই ক্যাম্পে তারা বিনামূল্যে চিকিৎসা, টেস্ট এবং ঔষধ পেয়েছেন। চারজন এমবিবিএস ডাক্তার এই সেবা প্রদান করেন।
এসময় ডাক্তার ইউনুস আলী খানের বড় মেয়ে
জেনারেল মেডিসিন, ফ্লোরিডা, আমেরিকা বিশেষ অভিজ্ঞ ডাঃ ইসমত আরা পারভীন রিতা বলেন, ডাক্তার ইউনুস আলী খানের জন্মবার্ষিকী, পবিত্র মাহে রমজান এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ডাক্তার ইউনুস আলী খান ফাউন্ডেশনে শুক্র, শনি ও রবিবার , তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে সেই সাথে ওষুধ টা ফ্রি দেওয়া হবে। আপনারা সবাই দোয়া করবেন এখানে দেখা হচ্ছে মৃলত মেডিসিনের রোগীদের যার মধ্যে রয়েছে হৃদরোগ, বাতজ্বর, ব্লাড প্রেসার, বক্ষব্যাধি, ডায়াবেটিস, মেডিসিন, মা ও শিশু রোগ।
সেবা নিতে আসা গিয়াস হোসেন বলেন, আমি ফ্রি চিকিৎসা নিতে এসে আমার অনেক ভালো লেগেছে। আমি অনেক ডাক্তার দেখিয়েছি তারা ১০ জন মিলে এত সময় নিয়ে দেখেনি কিন্তু আমাকে ডক্টর ইসমত আরা পারভীন রিতা তিনি অনেক সময় নিয়ে যত্ন সহকারে দেখেছেন।