রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :
"দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুন্যের বাংলাদেশ গড়ব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, উপজেলা চত্বরে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলায় এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোঃ সাবেকুল ইসলাম দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে নিজেকে রক্ষা করতে করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন।
তিনি বলেন, ভূমিকম্প হলে তারাতারি করে বিল্ডিং থেকে বের হয়ে খালি মাঠে আশ্রয় নিতে, আবার বজ্রপাত হলে খালি মাঠ থেকে অতি দ্রুত ঘরে প্রবেশ করতে হবে। আশে পাশে ঘর দরজা না থাকলে গাছপালা থেকে দুরে থাকতে হবে, এমনকি পায়ে জুতা থাকলে জুতা না খুলে অবশ্যই জুতা পরে থাকতে হবে, সেই সাথে দুই হাতের আঙুল দুই কানের ভিতর দিয়ে ছোট্ট আকারে মাঠে বসে থাকতে হবে। উপজেলা চত্বরে খোলা মাঠে অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠানে বাড়ীতে আগুন লাগলে কিভাবে নিভাতে হয় ছাত্র ছাত্রী ও উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সরাসরি শিখিয়ে দেন তিনি, এমনকি আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিস অফিসে ফোন দেওয়ার জন্য সকলের মাঝে অফিসের হটলাইন নাম্বার দিয়ে অতিদ্রুত যোগাযোগ করতে বলেন তিনি।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে,
১০ মার্চ সোমবার দুপুরে বেলকুচি উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, বেলকুচি উপজেলা আনসার বাহিনী কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ রানা ইসলাম, বেলকুচি উপজেলা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফি, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তার, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার সভাপতি মোঃ রেজাউল করিম ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম সহ স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।