রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিনব্যাপী শান্ত সুষ্ঠু ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে, ভোট গননা ও যাচাই-বাছাই শেষে সিরাজগঞ্জ ৫ আসনে ধানের শীষ প্রতিক প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলিম কে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করে ভোটের ফলাফল সিট হাতে তুলে দেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও বেলকুচি সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরিন জাহান।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাচন অফিসার তানভীর হোসেন, বেলকুচি থানা অফিসার ইনচার্জ শেখ ফরিদ উদ্দীন, বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গোলাম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নাহিদা ইয়াসমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হক সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।